• রবিবার, ১০ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Headline
বাঙ্গরা বাজার থানায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার মাদকের বিরুদ্ধে কঠোর মুরাদনগর প্রশাসন: ভ্রাম্যমাণ আদালতে যুবকের ১মাসের জেল যতদিন মুরাদনগর থানায় থাকব, কোন মাদক কারবারিকে ছাড় দেয়া হবেনা..ওসি আনোয়ার হোসেন কৃষক মাওলা হত্যাকারীদের পরিবারকে সামাজিক ভাবে বয়কটের ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা

বাঙ্গরা বাজার থানায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মোঃ ওমর ফারুক (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পূর্ব
ইউনিয়নের বিষ্ণুপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ ওমর ফারুক বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের পাক-গাজীপুর গ্ৰামের মৃত সৈয়দ আলীর ছেলে।
বাঙ্গরা বাজার থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ সরোয়ার হেসেন সংগীয় ফোর্স‘সহ বিষ্ণুপুর এলাকার আল আমীন হায়দারের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে অভিযান চালিয়ে মোঃ ওমর ফারুক কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে রক্ষিত ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিউল আলম বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এ ব্যাপারে কোনো আপস নেই। একই সঙ্গে তিনি সচেতন নাগরিকদের মাদকের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category