• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

তিস্তার উত্তাল স্রোত কেড়ে নিলো দুই ভাইয়ের প্রাণ

Reporter Name / ৩২৪ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

তিস্তার উত্তাল স্রোত কেড়ে নিলো দুই ভাইয়ের প্রাণ। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়ের আত্মত্যাগে শোকে স্তব্ধ লালমনিরহাট।

মোঃ আনিছুল ইসলাম রাজিব,লালমনিরহাট প্রতিনিধি।।

শনিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের ৪নং স্পার বাঁধ এলাকায় ঘটে হৃদয়বিদারক এ দুর্ঘটনা। খেলাধুলা শেষে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমেছিল ছোট ভাই সচ্ছ আহমেদ। একপর্যায়ে তিস্তা নদীর গভীর পানিতে তলিয়ে যেতে থাকে সে। ছোট ভাইকে ডুবে যেতে দেখে এক মুহূর্ত দেরি না করে নদীতে ঝাঁপ দেয় বড় ভাই সিফাত আহমেদ। কিন্তু তিস্তার প্রবল স্রোত যেন কেড়ে নেয় দুই ভাইকেই।স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর প্রায় আধা ঘণ্টা পরে তাদের উদ্ধার করে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

নিহত সিপাত আহমেদ ও সচ্ছ আহমেদ ছিলেন লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তাদের বাবা রেজাউল হক মাস্টার। দুই মেধাবী সন্তানের এমন করুণ মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় ইউপি সদস্য ডাবলু অধিকারী জানান, ছোট ভাইকে বাঁচাতে গিয়েই বড় ভাইয়ের এই মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুই ভাইয়ের এমন হৃদয়স্পর্শী ভালোবাসা আর আত্মত্যাগের ঘটনা কাঁদাচ্ছে পুরো এলাকাবাসীকে। তিস্তার পাড়ে এখন শুধু স্বজনদের আহাজারি আর নিস্তব্ধতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category