• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
Headline
বাঙ্গরায় ৪ কেজি গাঁজা ও সিএনজিসহ দুই মাদক কারবারি গ্রেফতার বাঙ্গরায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি মিন্টু গ্রেফতার জটিলতা কাটিয়ে শেষ মুহূর্তে দুই হজযাত্রীর যাত্রা নিশ্চিত করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এলাকাবাসীর সহায়তায় মাদক কারবারি আটক মুরাদনগরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জাহাপুরে ভি-ডব্লিউ-বি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন মুরাদনগরে নারী ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন বাঙ্গরায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ধামঘর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ মুরাদনগরে মাদক কারবারিদের আতঙ্ক নবাগত দুই ওসি

বাঙ্গরায় ৪ কেজি গাঁজা ও সিএনজিসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ২৮ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার বাঙ্গরাবাজার থানা পুলিশের অভিযানে চার কেজি গাঁজা এবং একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে থানার আন্দিকুট ইউনিয়নের সিদ্ধেশ্বরী সার্বজনীন দেব মন্দিরের পশ্চিম পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন। কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের চান্দলা গ্রামের মোঃ আবুল কাসেমের ছেলে রফিকুল ইসলাম ওরফে টিটু (৪৫) এবং একই ইউনিয়নের বাড়ানী গ্রামের মৃত আঃ জলিলের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (২৮)।
​পুলিশ জানায়, মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরাবাজার থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ সরোয়ার হোসেন ও অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) আল আমিন সংগীয় ফোর্সসহ আন্দিকুট ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
​অভিযান চলাকালে সিদ্ধেশ্বরী সার্বজনীন দেব মন্দিরের পশ্চিম পাশে একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় সিএনজি থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের অভিযোগে ওই দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। একই সাথে মাদক পাচারে ব্যবহৃত সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
​বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category