• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Headline
ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী বাঙ্গরায় ৪ কেজি গাঁজা ও সিএনজিসহ দুই মাদক কারবারি গ্রেফতার বাঙ্গরায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি মিন্টু গ্রেফতার জটিলতা কাটিয়ে শেষ মুহূর্তে দুই হজযাত্রীর যাত্রা নিশ্চিত করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এলাকাবাসীর সহায়তায় মাদক কারবারি আটক মুরাদনগরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জাহাপুরে ভি-ডব্লিউ-বি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন মুরাদনগরে নারী ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন বাঙ্গরায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ধামঘর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ

ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী

Reporter Name / ৭২ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত ৪ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রধান করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে “ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থা”। সকাল থেকে শুরু হয়ে দুপুর ১:০০ টা পর্যন্ত চলা এই মেডিকেল ক্যাম্পে ৪ শতাধিক নারী, শিশু ও বয়স্ক রোগীদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন দেশের বিভিন্ন খ্যাতনামা হাসপাতালে কর্মরত ঘোড়াশাল গ্রামের ৬ জন তরুণ বিশেষজ্ঞ চিকিৎসক। চিকিৎসকরা হলেন, সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের কনসালটেন্ট ডা. মোঃ আল আমিন, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের বক্ষব্যাধি ও শ্বাসকষ্ট বিশেষজ্ঞ ডা. আফসানা মীম, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মোহাম্মদ রুহুল আমিন, বারডেম জেনারেল হাসপাতালের ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. নাজিয়া আফরিন চাঁদনী, আর্মি মেডিকেল কলেজ যশোরের মেডিসিন, মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ জাকিয়া সুলতানা ও মেডিসিন ও শিশু রোগ চিকিৎসক ডা. কামরান উদ্দিন আহমেদ।
বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন রোগীরা। তারা জানান, চিকিৎসা করতে শহর যেতে হয়, খরচও অনেক। ডাক্তার দেখানোর টাকা হলে ওষুধ কেনার টাকা হয়না। আজকে বাড়ির পাশে ডাক্তারদের পেয়ে আমরা খুশি। দোয়া করি যেন তারা এভাবেই আমাদের মতো গরীব মানুষদের পাশে থাকেন।
ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি এলাকার অসহায় মানুষের কল্যাণে যে ভূমিকা রাখছেন তা সত্যিই প্রশংসনীয়। প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় এমন উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া একটি অনন্য মানবিক উদ্যোগ।” ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে আগামীতেও এলাকার উন্নয়নে এবং মানবতার সেবায় এই ধরণের ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি হোসেন উদ্দিন মোল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ডক্টর ফোরকান উদ্দিন আহমেদ, সংগঠনের সহ-সভাপতি আনিসুর রহমান ভূঁইয়া, সদস্য মহিবুর রহমান রুবেল, ঘোড়াশাল ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মকবুল হোসেন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক কামরুজ্জামান বিএসসি, ঘোড়াশাল রকিব উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেন, সাবেক প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমদ,
ফরিদ উদ্দিন বি.কম, শাহনেওয়াজ সরকার ,
রেহান উদ্দিন, আলী ইমাম শরীফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category