• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Headline
বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার  ১০৯ পদ শূন্য, জনবল সংকটে ধুঁকছে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মুরাদনগরে অবৈধ গ্যাস সংযোগে চলছিলো চুন তৈরীর কারখানা, হাতেনাতে ধরলো কতৃপক্ষ দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী মুরাদনগরে দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদকবিরোধী সমাবেশ মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মুরাদনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা মুরাদানগরে হযরত সৈয়দ মরতুজ আলী (রহঃ) ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ

মুরাদনগরে মাদকের ডিলার শাহ আলম গ্রেপ্তার

Reporter Name / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও মাদকের ডিলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে একটি মাদক মামলার ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ও অপর একটি মাদক মামলায় পলাতক আসামি।
রবিবার (৭ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত শাহ আলম পৈয়াপাথর গ্রামের সুন্দর আলীর ছেলে। তার বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, শাহ আলম একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও মাদকের ডিলার। সে একটি মাদক মামলায় ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। তাছাড়াও সে গত এপ্রিল মাসের একটি মাদক মামলার পলাতক আসামী। তার বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত মধ্যরাতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় সেকেন্ড অফিসার এসআই মাসুদের নের্তৃত্বে এসআই রাজু বড়ুয়া, এএসআই কুসুম বড়ুয়া সহ পুলিশের একটি বিশেষ টিম পৈয়াপাথর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, শাহ আলম এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। সে একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও অপর একটি মাদক মামলায় পলাতক আসামী। সোমবার দুপুরে তাকে কুমিল্লার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category