• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Headline
সোনারগাঁয়ে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন গ্রেপ্তার ২ মুরাদনগরে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার যোগদান সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মাঝে ‘টেল প্লাস্টিক রচনা প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ সোনারগাঁয়ে খুন, বৈষম্যবিরোধী ও মাদক মামলার আসামীসহ গ্রেপ্তার ১০ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ৮২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কাইকারটেক ব্রিজের ওয়াকওয়ের স্লাব ভেঙে রড চুরি, ঝুঁকিতে পথচারীরা সোনারগাঁয়ের কাঁচপুরে বস্তাবন্দী অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাঙ্গরা থানায় ১৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আগামী প্রজন্মের জন্য সবুজ মুরাদনগর: আবারও ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার চারা বিতরণ তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন

সোনারগাঁ ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও সাধারন সম্পাদক সজিব

Reporter Name / ১২৭ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

 

সজীব হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনার আলোকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২৫(১) ধারার ক্ষমতাবলে এ কমিটি গঠন করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত কমিটির সভাপতি, স্থানীয় এমপি আজহারুল ইসলাম মান্নান পুত্র ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়াবিদ আল মাহমুদ সানি।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদের গত ১০ মার্চ ২০২৬ তারিখের নির্দেশনার প্রেক্ষিতে উপজেলা পর্যায়ে ক্রীড়া কার্যক্রমকে গতিশীল, সুষ্ঠুভাবে পরিচালনা এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে এ এডহক কমিটি গঠন করা হয়।

নবগঠিত এডহক কমিটি স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ উন্নয়ন, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে সোনারগাঁর ক্রীড়াঙ্গনে নতুন গতি আনবে বলে ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category