• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Headline
বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ সোনারগাঁ ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও সাধারন সম্পাদক সজিব হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রি কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গনি মনোনীত নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় পথচারী নিহত ১আহত ৪ বন্দরে শীতলক্ষ্যা নদীতর গোসল করতে নেমে গার্মেন্টস কর্মী স্বাধিনের মৃত্যু বন্দরে ১৪০ কেজি গাঁজাসহ বিলাসবহুল গাড়ি জব্দ করল র‍্যাব-১১ ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে মুরাদনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশার সঞ্চালনায় দোয়া মাহফিলে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন।

আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম, আমজাদ আলী তসু, শহীদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, নবীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, জুলাই যোদ্ধা মীর জাহিদ হাসান সম্রাট ও নাহিদুল ইসলাম নাঈম।

বক্তারা জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শহিদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনার পাশাপাশি সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান কুমিল্লা-৩ মুরাদনগর-বাংগরা সংসদীয় আসনের ৬বারের সাংসদ ও ধর্মমন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা হেফাজতে ইসলামের নায়েবে আমির হাফেজ আমিনুল ইসলাম। এসময় উল্লেখযোগ্য ভাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য কামাল মাষ্টার, জাসাস এর আহ্বায়ক আবুবকর, কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের সদস্য আলাউদ্দিন, উপজেলা যুবদলের সদস্য মাসুম মুন্সী, বিএনপি নেতা ওমর ফারুক সোহাগ, ওমর আলী, ইকবাল হোসেন, নবীপুর পশ্চিম ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category