• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Headline
ফতুল্লায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুরাদনগরের দারোরা ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে রাতের আঁধারে বসতবাড়ীতে জোরপূর্বক বেড়া, ৮দিন ধরে অবরুদ্ধ ২ পরিবার মুরাদনগরের রায়তলা-কাজিয়াতল আড়াই কিলোমিটার সড়ক কার্পেটিং কাজের শুভ উদ্বোধন “মাদকের বিষয়ে কোনো আপোষ নেই, সে যে দলেরই হোক তাকে ছাড় দেয়া হবে না”- ওসি মুরাদনগর মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতে ১২ মাদকসেবীর ১৫ দিনের কারাদন্ড বিরোধী দলের ওপর অত্যাচার নয়, সম্প্রীতির আহ্বান বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে ধর্মমন্ত্রী পাঁচকিত্তায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বাঙ্গরায় পুলিশের অভিযানে ইয়াবা বিক্রি ও সেবনের অপরাধে ৫ জন গ্রেপ্তার সোনারগাঁ সরকারি কলেজে গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান খন্দকার দিল আফরোজার বিদায় সংবর্ধনা

মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতে ১২ মাদকসেবীর ১৫ দিনের কারাদন্ড

Reporter Name / ৩২ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে এক রাতে ১২ জনকে আটক করে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃত মাদকসেবীরা হলেন, বাখরনগর গ্ৰামের মনির মিয়ার ছেলে এমরান (২৩), কোম্পানীগঞ্জ নগরপাড় এলাকার মোঃ জসিম উদ্দিনের ছেলে মোঃ সবুজ (২৮), ধামঘর গ্ৰামের জজ মিয়ার ছেলে শাকিল (২০), ধনীরামপুর গ্ৰামের মিলন বর্মনের ছেলে রোদ্র বর্মন (১৮), কিছমত রহিমপুর গ্ৰামের চন্দন রবি দাশের ছেলে
রনক রবি দাশ (১৮), দৌলতপুর গ্ৰামের কবিরের ছেলে মোঃ হৃদয় (১৮), দেবিদ্বার থানার রসুলপুর গ্রামের সুলতানের ছেলে মোঃ দেলোয়ার (১৮), উপজেলা সদরের জালোপাড়ার অপু চন্দ্র বর্মনের ছেলে দুর্জয় চন্দ্র বর্মন (১৮), উপজেলা সদরের রামধনীমোড়ার মো জামালের ছেলে মোঃ কামাল (২২), রহিমপুর গ্ৰামের তরু মিয়ার ছেলে মোঃ সেলিম (২৩), উপজেলা সদরের উত্তর পাড়ার খোরশেদ আলমের ছেলে মোঃ হাকিম (২৮) ও রহিমপুর গ্ৰামের ধনু মিয়ার ছেলে মোঃ কামরুল (৩০)।
পুলিশ ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাকিব হাসান খাঁনের নেতৃত্বে মুরাদনগর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল্লাহ আল মাসুদ সঙ্গীয় ফোর্স বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ১২ জনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের মাদক নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাকিব হাসান খাঁন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাকিব হাসান খাঁন বলেন, মাদক সেবনরত অবস্থায় তাদেরকে আটক করে মাদক নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, কারাদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে বুধবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category