• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Headline
“মাদকের বিষয়ে কোনো আপোষ নেই, সে যে দলেরই হোক তাকে ছাড় দেয়া হবে না”- ওসি মুরাদনগর মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতে ১২ মাদকসেবীর ১৫ দিনের কারাদন্ড বিরোধী দলের ওপর অত্যাচার নয়, সম্প্রীতির আহ্বান বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে ধর্মমন্ত্রী পাঁচকিত্তায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বাঙ্গরায় পুলিশের অভিযানে ইয়াবা বিক্রি ও সেবনের অপরাধে ৫ জন গ্রেপ্তার সোনারগাঁ সরকারি কলেজে গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান খন্দকার দিল আফরোজার বিদায় সংবর্ধনা “যতদিন মাদক থাকবে, ততদিন মাদকের সাথে আপস নয়”- ওসি মুরাদনগর মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’ নজরুল বর্ষ উপলক্ষে মুরাদনগরে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মুরাদনগরে পাঁচ মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের সাজা

“মাদকের বিষয়ে কোনো আপোষ নেই, সে যে দলেরই হোক তাকে ছাড় দেয়া হবে না”- ওসি মুরাদনগর

Reporter Name / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

“মাদক কারবারি, মাদক সেবনকারী, মাদকের পৃষ্ঠপোষককারীদের হুশিয়ার করে বলতে চাই,
মাদকের বিষয়ে আমাদের কোনো আপোষ নেই, সে যে দলেরই হোক, সে যে ব্যক্তিই হোক, তাকে কোন ছাড় দেয়া হবে না”- মাদকবিরোধী সমাবেশে এমনই মন্তব্য করেছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে মুরাদনগর থানার আয়োজনে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের আপিল মার্কেটে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে মুরাদনগর থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জিরো টলারেন্সে কাজ করছি আমরা। যে কোনও প্রয়োজনে বা যে কোনো তথ্য সরাসরি আমাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
বাবুটিপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বদিউল আলম মুন্সীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, মুরাদনগর থানার এস আই কামরুজ্জামান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, সহ-সভাপতি জাহাঙ্গীর ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের সদস্য মোঃ সেলিম, উপজেলা যুবদলের সদস্য মোবারক, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাসেল মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফয়েজ আহমেদ, জয়নাল মেম্বার, বিএনপি নেতা কামাল পাঠান, যুবদল নেতা সাঈদ শরীফ ও আবু তাহের, ছাত্রদল নেতার ফয়সাল আহমেদসহ অন্যান্যরা।
সমাবেশের আগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে বাবুটিপাড়া ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীসমাজের প্রতিনিধি, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category