• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে রাতের আঁধারে বসতবাড়ীতে জোরপূর্বক বেড়া, ৮দিন ধরে অবরুদ্ধ ২ পরিবার

Reporter Name / ২৯১ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধিঃ

কুমিল্লা জেলার মুরাদনগরমুরাদনগরে রাতের আঁধারে বসতবাড়ীতে জোরপূর্বক বেড়া, ৮দিন ধরে অবরুদ্ধ ২ পরিবার উপজেলায় রাতের আঁধারে বসতবাড়িতে জোরপূর্বক বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। বাড়ীর মাঝখানে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয়ায় ৮দিন ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে ২টি পরিবারের নারী শিশুসহ সদস্যরা।

গত ২৫শে আগস্ট মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের বড়বাড়ীতে এই ঘটনা ঘটে। রাতের আঁধারে নিরিহ কয়েকটি পরিবারকে অবরুদ্ধ করার ঘটনায় এলাকায় নিন্দা ও সমালোচনার ঝড় বইছে।

জানা যায়, উপজেলার ঘোড়াশাল গ্রামের আবদুর রশিদ মোল্লার ছেলে এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড শ্রমিকদলের সহসাংগঠনিক সম্পাদক আমানুল ইসলাম, মহসিন মিয়াদের সাথে তাদের প্রতিবেশি জিয়া উদ্দিন ও দেলোয়ার মাষ্টার গংদের সাথে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে ২৫শে আগস্ট রাতে জিয়া উদ্দিন গংদের অনুসারীরা রাতের আঁধারে বাড়ীর মাঝে বেড়া দিয়ে দুই পরিবারের নারী ওশিশুসহ সকলকে ৮দিন ধরে অবরুদ্ধ করে রেখেছে।

এ ব্যাপারে ভুক্তভোগী মহসিন মিয়া বলেন আমার পূর্ব পুরুষ থেকে পরিবার প্রায় ১০০ বছর ধরে এখানে বসবাস করছি কিন্তু আমার প্রতিবেশী জিয়া উদ্দিন মাঝে মধ্যে আমাদের হুমকি দিচ্ছে
এবং আমার বাড়ি দখল করতে চায়, আমার ঘর বাড়ি ভেঙে নিয়ে যাবে।
এখন সে আমার চারদিকে বেড়া দিয়ে আমাদের অবরুদ্ধ করে রাখছে। আমি কোন ভাবেই ঘর থেকে বের হতে পারছি না। আমি অসহায় হওয়ায় কোন কিছু করতে পারতেছি না। তারা জোরপূর্বক আমাদের বাড়ী দখল করতে রাতের আঁধারে এই কাজ করেছে।

মহসিন মিয়ার স্ত্রী বলেন এই সন্ত্রাস বাহিনী রাতের আধারে আমাদের ঘরের চারপাশে বেড়া দিয়ে আমাদের বন্দি করে রেখেছে। আমাদের অবরুদ্ধ করে রেখে তারা গাছ কেটে নিয়েছে, ঘরবাড়ি ভেঙে দিয়েছে, বাথরুম ভেঙে দিয়েছে । আমরা খুব কষ্টে জীবন যাপন করছি।

আরেক ভুক্তভোগী সুলতানা বলেন, জিয়া উদ্দিন রাস্তার নাম করে আমার সব গাছ পালা কেটে নিয়ে যায়, আমি জানতে পেরে স্থানীয় মনির মিয়ার মাধ্যমে বাধা দিলেও তাতে কর্ণপাত না করে জিয়া উদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনী আমার সব গাছ পালা কেটে নিয়ে যায়। সে অনেক দিন যাবত আমাদের হুমকি ধামকি দিয়ে আসছে। তাকে বাধা দিলে সে বলে এই সব আমার জায়গা গ্রামের তুদের এইখানে কোন জায়গা নাই তদের বাড়ি এইখানে না। সে বলে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা তাকে এই জায়গা দিয়ে দিছে তার জন্য সে আমার ঘরের সামনে বাশ দিয়ে বেড়া দেয়। সে এমন ভাবে বেড়া দেয় আমরা আমাদের ঘরে পর্যন্ত ঢুকতে পারি নাই।

শ্রমিকদল নেতা আমানুল ইসলাম বলেন, আমাদের সম্পত্তি রক্ষা করতে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত ১৩ ই আগস্ট তারিখে উক্ত ভূমিতে ১৪৫ ধারা জারি করলেও ২৫ তারিখে রাতের আঁধারে আওয়ামীলীগ নেতা জিয়াউদ্দিন এবং তার সন্ত্রাসী বাহিনী আমাদের পুরো বাড়ি বাঁশ দিয়ে বেড়া দিয়ে দখল করে ফেলে। আদালতের আদেশকে কোন তোয়াক্কাই করেনি তারা।
অতীতে অনেকবার গ্রাম্য সালিশ হয়েছে কিন্তু এটার কোন সমাধান করতে পারে নাই। আমাদের দলিল থাকা সত্ত্বেও তারা জোরপূর্বক এই ঘটনা ঘটিয়েছে। আমরা এই সন্ত্রাসী জিয়া উদ্দিনের শাস্তি চাই।

এব্যাপারে জানতে জিয়া উদ্দিন ও তার ভাই দেলোয়ার হোসেন মাষ্টারের মুঠোফোন একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য পাওয়া যায় নি।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মামলার তদন্ত কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাকিব হাসান খান বলেন, এই বিষয়টি আমাদের জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category