• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
Headline
ফতুল্লায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুরাদনগরের দারোরা ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে রাতের আঁধারে বসতবাড়ীতে জোরপূর্বক বেড়া, ৮দিন ধরে অবরুদ্ধ ২ পরিবার মুরাদনগরের রায়তলা-কাজিয়াতল আড়াই কিলোমিটার সড়ক কার্পেটিং কাজের শুভ উদ্বোধন “মাদকের বিষয়ে কোনো আপোষ নেই, সে যে দলেরই হোক তাকে ছাড় দেয়া হবে না”- ওসি মুরাদনগর মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতে ১২ মাদকসেবীর ১৫ দিনের কারাদন্ড বিরোধী দলের ওপর অত্যাচার নয়, সম্প্রীতির আহ্বান বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে ধর্মমন্ত্রী পাঁচকিত্তায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বাঙ্গরায় পুলিশের অভিযানে ইয়াবা বিক্রি ও সেবনের অপরাধে ৫ জন গ্রেপ্তার সোনারগাঁ সরকারি কলেজে গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান খন্দকার দিল আফরোজার বিদায় সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুরাদনগরের দারোরা ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৪ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দারোরা ইউনিয়নের কাজিয়াতল রহিম রহমান মোল্লা উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ধর্মমন্ত্রীর মামা সৈয়দ এস এম কায়েস মীর।
ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক কবির হোসেন মাস্টারের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মুজিবুর রহমান, দারোরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন, যুগ্ন আহবায়ক রমিজ উদ্দিন মেম্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মিনহাজ খন্দকার, স্থানীয় বিএনপি নেতা কামাল, ইকবাল মোর্শেদ সহ অন্যান্যরা।
এসময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি ও অসুস্থ নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category