• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
Headline
সোনারগাঁয়ে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ২ দেবিদ্বারে রোগী মৃত্যুর খবরটি গুজব, সুস্থ মা ও নবজাতককে ছাড়পত্র দিল হাসপাতাল মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা মুরাদনগরে মাঝরাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা মুরাদনগরে তিতাস নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, গ্রেপ্তার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দারোরা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুরাদনগরের দারোরা ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে রাতের আঁধারে বসতবাড়ীতে জোরপূর্বক বেড়া, ৮দিন ধরে অবরুদ্ধ ২ পরিবার মুরাদনগরের রায়তলা-কাজিয়াতল আড়াই কিলোমিটার সড়ক কার্পেটিং কাজের শুভ উদ্বোধন

সোনারগাঁয়ে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ২

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

 

সজীব হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি। আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মদনপুর এলাকার জাহিন টেক্সটাইলের শ্রমিকরা কারখানার ছুটি শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা ঢাকামুখী লেন থেকে চট্টগ্রামমুখী লেন পার হওয়ার চেষ্টা করছিলেন। ঠিক তখনই দ্রুতগতির একটি ট্রাক তিন শ্রমিককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন। গুরুতর আহত হন আরও দুই শ্রমিক।
দুর্ঘটনার পর সহকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। একই সময় শ্রমিকরা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। পরে দুর্ঘটনার প্রতিবাদে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রীকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে দেখা যায়।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, মদনপুর এলাকায় ট্রাকের ধাক্কায় একজন নিহত হওয়ার ঘটনায় যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ মহাসড়কে অবস্থান করে যানজট নিরসনের চেষ্টা করছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, সড়ক দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে দুর্ঘটনার পর দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকরা। অনেকে দীর্ঘ সময় অপেক্ষার পর বিকল্প পথে বা অটোরিকশায় উল্টো পথে গিয়ে যানজট এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category