• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Headline
মুরাদনগর থানার অভূতপূর্ব সাফল্য: মাদকে এক মাসে ১৩ মামলা, গ্রেপ্তার ৫৬ মাদক ব্যবসায়ী বা তাদের গডফাদার সকলকেই আইনের আওতায় আনা হবে- ওসি মুরাদনগর বাঙ্গরায় চাঞ্চল্যকর হত্যা মামলা ও পেশাদার অপরাধীসহ গ্রেফতার ৩ সোনারগাঁয়ে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন হজের অব্যয়িত ৪ কোটি ৮৭ লক্ষ টাকা ফেরত দেওয়া হবে – ধর্মমন্ত্রী মুরাদনগরে মাদক ঠেকাতে পুলিশ-জনতার মাদকবিরোধী সমাবেশ সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আলহাজ্ব সাবেদ আলী সোনারগাঁয়ে রামগোবিন্দের গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত মাদকের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেয়া হবে না- ওসি মুরাদনগর সোনারগাঁয়ে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ২

মুরাদনগর থানার অভূতপূর্ব সাফল্য: মাদকে এক মাসে ১৩ মামলা, গ্রেপ্তার ৫৬

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

​কুমিল্লার মুরাদনগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে এক মাসে অসাধারণ সাফল্য অর্জন করেছে। গত আগস্ট মাসে থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। এই সময়ের মধ্যে মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১৩ টি মামলা রুজু করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ৫৬ জন মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের এমন কঠোর ও ধারাবাহিক তৎপরতায় এলাকায় মাদক কেনাবেচা এবং এর অপরাধমূলক সিন্ডিকেট অনেকটাই ভেঙে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
​থানা সূত্রে জানা যায়, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১১৪৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৮৭৫ গ্ৰাম গাঁজা উদ্ধার করেছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অনেক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
​পুলিশের এই সাঁড়াশি অভিযানে এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয় সচেতন মহলের মতে, মুরাদনগর থানাকে মাদকমুক্ত করতে পুলিশের এই চলমান তৎপরতা অব্যাহত থাকলে অপরাধমূলক কর্মকাণ্ড বহুলাংশে কমে আসবে।
​এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, আমরা মুরাদনগর থানা এলাকাকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে বদ্ধপরিকর। গত আগস্ট মাসে আমাদের টিম অক্লান্ত পরিশ্রম করে এই সাফল্য অর্জন করেছে। তবে আমাদের এই অভিযান এখানেই শেষ নয়; মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী বা তাদের গডফাদার যে কোনো দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা এবং সহযোগিতা প্রয়োজন। কোথাও মাদকের তথ্য থাকলে তা তাৎক্ষণিকভাবে থানাকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category