• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Headline
মুরাদনগরে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার মুরাদনগরে ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ১১ মাদকসেবীর কারাদণ্ড সোনারগাঁয়ে লাধুরচর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ডাঃ মামুন ভূঁইয়া মুরাদনগর থানার অভূতপূর্ব সাফল্য: মাদকে এক মাসে ১৩ মামলা, গ্রেপ্তার ৫৬ মাদক ব্যবসায়ী বা তাদের গডফাদার সকলকেই আইনের আওতায় আনা হবে- ওসি মুরাদনগর বাঙ্গরায় চাঞ্চল্যকর হত্যা মামলা ও পেশাদার অপরাধীসহ গ্রেফতার ৩ সোনারগাঁয়ে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন হজের অব্যয়িত ৪ কোটি ৮৭ লক্ষ টাকা ফেরত দেওয়া হবে – ধর্মমন্ত্রী মুরাদনগরে মাদক ঠেকাতে পুলিশ-জনতার মাদকবিরোধী সমাবেশ

মুরাদনগরে ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা

Reporter Name / ৭৭ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পূর্ব ধইর পশ্চিম ও দারোরা ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। এসময় বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল আলম, পুলিশ, আনসার সদস্য উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানা এলাকার পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের মালিপাড়া এবং নবীয়াবাদ এলাকায় সংঘবদ্ধ ড্রেজার সিন্ডিকেট কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে এমন অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বালু উত্তোলনের প্রমাণ মেলায়  ভ্রাম্যমাণ আদালতে এক ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং ৩ টি ড্রেজার ও প্রায় ২০০০ ফুট পাইপ অপসারণ করা হয়েছে। অপরদিকে মুরাদনগর থানা এলাকার দারোরা ইউনিয়নের বরই বাগান এলাকা হতে ১ টি ড্রেজার এবং প্রায় ৮০০ ফুট পাইপ অপসারণ করা হয়েছে।
সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বলেন, কৃষি জমির উর্বরতা ও টপ সয়েল (উপরিভাগের মাটি) রক্ষায় প্রশাসন শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। অবৈধভাবে ড্রেজার চালিয়ে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানান এবং কৃষি জমি রক্ষায় নিয়মিত নজরদারি ও এ ধরনের অভিযান অব্যাহত  রাখার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category