• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থলে যোগদান

Reporter Name / ২২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

ব্রেইন স্ট্রোকের গুরুতর অসুস্থতা কাটিয়ে আবারও কর্মস্থলে ফিরেছেন কুমিল্লার মুরাদনগর ও বাঙ্গরা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বী। গত ৩ আগস্ট হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুনরায় দায়িত্বে যোগদান করেছেন এই প্রশাসনিক কর্মকর্তা। তাঁর কর্মস্থলে ফেরার খবরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, শারীরিক সুস্থতা বজায় রেখে তিনি আগের মতোই প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।
ইউএনও এবিএম সারোয়ার রাব্বী চলতি বছরের ২৫ মার্চ মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে মুরাদনগরের পাশাপাশি নবগঠিত বাঙ্গরা উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্যও তাঁকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়ে ১৪ জুলাই ২০২৬ চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
দায়িত্ব গ্রহণের পর থেকেই জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা রাখেন ইউএনও সারোয়ার রাব্বী। স্থানীয় অবৈধ মাটির ব্যবসা, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থান বিভিন্ন মহলে প্রশংসিত হয়। প্রশাসনিক দায়িত্ব পালনে তাঁর সক্রিয়তা স্থানীয়দের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলে।
দীর্ঘ চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থলে ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়রা। তাঁরা তাঁর সুস্থতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category