• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Headline
বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আমি নির্বাচিত হলে অবহেলিত উন্নয়ন বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করব রফিকুল ইসলাম মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থলে যোগদান মুরাদনগরে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার মুরাদনগরে ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ১১ মাদকসেবীর কারাদণ্ড সোনারগাঁয়ে লাধুরচর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ডাঃ মামুন ভূঁইয়া মুরাদনগর থানার অভূতপূর্ব সাফল্য: মাদকে এক মাসে ১৩ মামলা, গ্রেপ্তার ৫৬

আমি নির্বাচিত হলে অবহেলিত উন্নয়ন বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করব রফিকুল ইসলাম

Reporter Name / ২৭ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

 

সজীব হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

আগামী পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বিডি আর বলেছেন,আমি জনগণের ভোটে নির্বাচিত হলে অবহেলিত উন্নয়ন বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করব।

পিরোজপুর ইউনিয়ন পরিষদকে আধুনিক উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো। উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করতে চাই। অবহেলিত পিরোজপুর ইউনিয়ন বাসীর উন্নয়নে করতে চাই।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ) পিরোজপুর ইউনিয়ের ছয়হিস্যা এলাকায় জনগনের সাথে এক মতবিনিময় সভার রফিকুল ইসলাম বিডি আর সাংবাদিকদের সাথে কথাগুলো বলেছেন।

তিনি আরও বলেন,আমি সত্য ও সাধারণ জীবন যাপন করি।
আমি কাউকে কোনদিন ক্ষতি করিনি।সব সময় চেষ্টা করে যাচ্ছি মানুষের উপকারের জন্য । আমার বিরোধী রাও খারাপ কিছু বলতে পারবে না।১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মাধ্যমে অর্জিত স্বাধীনতার পর থেকেই মানুষের মুখে হাসি ফোটানোর এবং স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ করে যাচ্ছি। নিজের সব সম্পদ ও আয় বিলিয়ে দিয়েছি গরিব মানুষের মধ্যে ।

আমার জীবনে চাওয়া পাওয়া,লোভ লালসা বলতে কিছুই নাই। চাই শুধু মানুষের জন্য কাজ করতে।
অন্যদের মতো টাকা পয়সা কিংবা সম্পদের লোভে নির্বাচন করছি না।চাই আপনাদের হয়ে আপনাদের জন্য কাজ করতে। আমি ভয় পাই না এবং কারো কাছে মাথা নত করিনা।

তিনি আরও বলেন, আমার শক্তি সাহস পিরোজপুর ইউনিয়নের ভোটার ও জনসাধারণ জনগণ।
আপনাদের সহযোগিতা পেলে পিরোজপুর ইউনিয়নের উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করতে চাই । আমি নির্বাচিত হলে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করব, রাস্তাঘাটের উন্নয়ন করব, গ্রাম অঞ্চলের শিল্পকলা কারখানার উন্নয়ন
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করব, নিজ ,অগণিত মসজিদ মাদ্রাসায় ব্যক্তিগত অনুদান দিয়েছি,
তাই আসুন সাধারণ মানুষেরাই হবে সমাজের অধিকারী,তারাই পাবে সব চেয়ে বেশি মর্যাদা আমার কাছে। সন্ত্রাসী, চাঁদাবাজ মাদক ব্যবসায়ীদের কোন দিন প্রশ্রয় দিব না।আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী থেকে সাম্প্রদায়িক সন্ত্রাসী,জঙ্গিবাদ,ধর্মীয় উগ্রবাদ এবং মাদকাসক্তির বিরুদ্ধে আপনাদের সাথে নিয়ে আপোষনহীন লড়াই করব।
আমার নাম ভাঙিয়ে কেউ কোনো অন্যায় কাজ করতে পারবে না । অন্যায় বা অবৈধভাবে টাকা উপার্জন করবো না এবং যারা করবে তাদের প্রশ্রয় দিবো না। আমি সরকার ঘোষিত ভাতা/ সম্মানী যথাযথভাবে নির্ধারিত জনগোষ্ঠীর হাতে পৌঁছানোর নিশ্চিত করবো।
আমি আপনাদেরই একজন এবং সব সময় আমাকে কাছে পাবেন কোন মধ্যস্থতাকারী ছাড়াই সবাই সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। নারী নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি আমার সব কিছু বিলিয়ে দিয়েছি বাকি জীবন আপনাদের হয়ে কাজ করতে চাই। আমি আপনাদের সহায়তায় গরিব ও মেহনতি মানুষের কাছ থেকে চাঁদা আদায় এবং ঘুষ খাওয়া বন্ধ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category