• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
Headline
বাঙ্গরায় মধ্যরাতে গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত, পরিবারের অভিযোগ আওয়ামী লীগের গ্রুপিংয়ে নিহত সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ১ জন গ্রেপ্তার বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আমি নির্বাচিত হলে অবহেলিত উন্নয়ন বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করব রফিকুল ইসলাম মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থলে যোগদান মুরাদনগরে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার মুরাদনগরে ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা

সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ১ জন গ্রেপ্তার

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

 

সজীব হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওয়াসিকার মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক ওয়াসিকার মোল্লা বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শাসন এলাকার মৃত আবদুল হালিম মোল্লার ছেলে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ওয়াসিকার মোল্লা দীর্ঘদিন ধরে স্থানীয় মনসুর আলীর গরুর খামারে রাখালের কাজ করতেন। বাজারে আসা-যাওয়ার পথে কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তিনি দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করে আসছিলেন। সর্বশেষ শনিবার তাকে খামারের একটি ঘরে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর দাদি বলেন, “আমি বৃদ্ধ মানুষ। আমার স্বামী অসুস্থ। মেয়ের মা নেই, বাবাও সংসারের প্রতি তেমন মনোযোগী নন। তাই মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাই। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘ প্রায় ছয় বছর ধরে ওই গরুর খামারে রাখালের কাজ করতেন। এমন ঘটনা ঘটবে বুঝতে পারিনি।”

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম মো. জসীম উদ্দিন বলেন, ঘটনাটি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক বলেন, “ঘটনাটি জেনেছি। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category