• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
Headline
তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন মুরাদনগরে জায়গা নিয়ে বিরোধে বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের প্রত্যাহার দাবিতে মানববন্ধন বাঙ্গরায় মধ্যরাতে গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত, পরিবারের অভিযোগ আওয়ামী লীগের গ্রুপিংয়ে নিহত সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ১ জন গ্রেপ্তার বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আমি নির্বাচিত হলে অবহেলিত উন্নয়ন বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করব রফিকুল ইসলাম মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের প্রত্যাহার দাবিতে মানববন্ধন

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় যোগদানের মাত্র তিন মাসের মধ্যে নানা অনিয়ম ও সীমাহীন দুর্নীতির অভিযোগে বিতর্কিত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের দ্রুত অপসারণ ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে মুরাদনগরের ভুক্তভোগী জনতা।
​সোমবার সকালে মুরাদনগর উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে ‘ভুক্তভোগীরা এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ভুক্তভোগী সাধারণ মানুষ, দলিল লেখক ও স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য প্রদানকালে ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে জানান, সাব-রেজিস্ট্রার মেহেদী হাসান যোগদানের পর থেকেই সাব-রেজিস্ট্রি অফিসকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। জমির শ্রেণি পরিবর্তন, ভূয়া কাগজপত্রের মাধ্যমে জমি রেজিস্ট্রি, কিংবা সাধারণ জমি হস্তান্তরের প্রতিটি ধাপে তাকে নির্দিষ্ট অঙ্কের মোটা অঙ্কের ঘুষ দিতে হয়। ঘুষের টাকা না দিলে সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানি ও ফাইল আটকে রাখা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মাত্র ৯০ দিনের মধ্যেই তিনি নজিরবিহীন ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।

বক্তারা বলেন, “একজন সরকারি কর্মকর্তার এমন অপকর্ম পুরো উপজেলার প্রশাসনিক ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ন করছে। ভুক্তভোগী জনতা আর এই অত্যাচার সহ্য করবে না।”
​কর্মসূচি থেকে দুর্নীতিবাজ সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানকে দ্রুত মুরাদনগর থেকে প্রত্যাহার এবং তার বিরুদ্ধে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর ও কঠোর আন্দোলনের হুমকি দেন ভুক্তভোগী জনতা।

জেলা রেজিষ্টার খালিদ মোহাম্মদ বিন আসাদ বলেন, পত্রিকার নিউজ পড়ে অভিযোগগুলো জেনেছি আজ তদন্তে এসে ভুক্তভোগীদের মুখেও একই অভিযোগ শুনেছি। আমরা উদ্ধর্তন কতৃপক্ষকে জানাবো তারা ব্যবস্থা নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category