• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
Headline
তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন মুরাদনগরে জায়গা নিয়ে বিরোধে বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের প্রত্যাহার দাবিতে মানববন্ধন বাঙ্গরায় মধ্যরাতে গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত, পরিবারের অভিযোগ আওয়ামী লীগের গ্রুপিংয়ে নিহত সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ১ জন গ্রেপ্তার বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আমি নির্বাচিত হলে অবহেলিত উন্নয়ন বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করব রফিকুল ইসলাম মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুরাদনগরে জায়গা নিয়ে বিরোধে বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ

Reporter Name / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামের মৌলভীবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

নিহত দুজন হলেন দড়ানীপাড়া গ্রামের মৌলভীবাড়ির জসীম উদ্দীনের স্ত্রী খালেদা আক্তার (৭০) এবং একই বাড়ির মৃত বাচ্চু মিয়ার ছেলে মনজুরুল আলম টিটু (৩৫)। সম্পর্কে তাঁরা ফুফু ও ভাতিজা।

স্থানীয় বাসিন্দা মোসলেম মিয়া ও হুমায়ুন কবিরের ভাষ্য, বাড়ির জায়গা নিয়ে খালেদা আক্তার ও তাঁর ভাই মোস্তাক আহমেদ ওরফে আবু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় জায়গা নিয়ে তাঁদের মধ্যে প্রথমে তর্কাতর্কি হয়। একপর্যায়ে হাতাহাতি থেকে মারামারি শুরু হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে খালেদা আক্তার ও টিটু গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গৌরীপুরে নিয়ে যান।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাঈমা হক রিফাত বলেন, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহত টিটুর শাশুড়ি জোসনা বেগম ও স্বজন মো. শফিকুল ইসলাম বলেন, জায়গা-সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই হামলার ঘটনা ঘটেছে বলে তাঁরা দাবি করেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। পরে জানতে পারে, ঘটনাটি মুরাদনগর উপজেলার দড়ানীপাড়া গ্রামের। দুজনের মরদেহ আইনগত প্রক্রিয়ার জন্য হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category