• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে শান্তিপূর্ন পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name / ৭৭৪ Time View
Update : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে প্রথম দিনের এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবছর মুরাদনগর উপজেলায় কুমিল্লা বোর্ডের অধীনে এসএসসিতে ৫৭০৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ১৩২০ জন ও কারিগরি বোর্ডের অধীনে ভোকেশনালে ১৪৬জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রতে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। অভিভাবক ও বহিরাগতরা যেন পরীক্ষা কেন্দ্রের নির্ধারিত সীমানায় প্রবেশ করতে না পারে সে জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
এছাড়াও প্রথম দিনের পরীক্ষা আরম্ভ হওয়ার সাথে সাথে মুরাদনগর উপজেলা নিবার্হী অফিসার আলাউদ্দিন ভূঁইয়া জনি, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হুদা, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল ও মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী ফরিদ আহমেদ কেন্দ্রগুলো পরিদর্শন করতে যান।
এসময় মুরাদনগর উপজেলা সদরের নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়, দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়, বাঁশকাইট পি জে উচ্চ বিদ্যালয়, কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজসহ বিভিন্ন এসএসসি ও দাখিল পরীক্ষার বিভিন্ন কেন্দ্রগুলো পরিদর্শন করেন তারা।

উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূঁইয়া জনি বলেন, এ উপজেলায় নকলমুক্ত পরিবেশে সবকটি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। বহিরাগতরা কোনরকম ভাবেই যেন নকল সরবরাহ করতে না পারে তাই কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের সজাগ ও সতর্ক থেকে পরীক্ষা গ্রহণের নিদের্শনা দেওয়া হয়েছে। আমরা আগামী সবকটি পরিক্ষায় কেন্দ্রগুলোতে নজরদারি রাখব।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আজিজুল বারী ইবনে জলিল বলেন, সবকটি পরীক্ষা কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রয়োজন স্বাপেক্ষে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করার জন্য প্রস্তুত আছি। এ উপজেলায় চলমান এসএসসি ও দাখিল পরীক্ষায় আইন শৃঙ্খলা রক্ষার্থে সর্বদা সচেষ্ট রয়েছে। শান্তিপূর্ন পরিবেশে যেন পরীক্ষা শেষ করা যায় সে লক্ষে মুরাদনগর থানা পুলিশ সবসময় পাশে থাকবে।
এবছর এসএসসির ১১টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৫৮০৬জন, এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহন করেছেন ৫৭০৪ জন, অনুপস্থিত ১০২জন। দাখিল ৪টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১৩৭৮জন, পরীক্ষায় অংশগ্রহন করেছেন ১৩২০ জন, অনুপস্থিত ৫৮ জন। ভোকেশনাল ১টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১৪৮জন, পরীক্ষায় অংশগ্রহন করেছেন ১৪৬জন, অনুপস্থিত ছিলেন ২জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category