• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
Headline
মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ৮২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কাইকারটেক ব্রিজের ওয়াকওয়ের স্লাব ভেঙে রড চুরি, ঝুঁকিতে পথচারীরা সোনারগাঁয়ের কাঁচপুরে বস্তাবন্দী অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাঙ্গরা থানায় ১৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আগামী প্রজন্মের জন্য সবুজ মুরাদনগর: আবারও ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার চারা বিতরণ তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন মুরাদনগরে জায়গা নিয়ে বিরোধে বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের প্রত্যাহার দাবিতে মানববন্ধন বাঙ্গরায় মধ্যরাতে গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত, পরিবারের অভিযোগ আওয়ামী লীগের গ্রুপিংয়ে নিহত সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ১ জন গ্রেপ্তার

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ৮২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ খলিল সরকার (৪০) ও মোঃ আরিফ (২২) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ এবং যাত্রাপুর ইউনিয়নের ছিলমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্ৰেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন, নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের রুপ মিয়া সরকারের ছেলে খলিল সরকার এবং মোচাগড়া গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ আরিফ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মুরাদনগর টু কোম্পানীগঞ্জ সড়কের উত্তর ত্রিশ এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট’সহ খলিল সরকারকে গ্ৰেপ্তার করা হয়েছে। একই রাতে এসআই কামরুজ্জামানের নেতৃত্বে ছিলমপুর এলাকার কাজী সুলতান ব্রিক ফিল্ডের সামনে থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট’সহ মোঃ আরিফকে গ্ৰেপ্তার করা হয়েছে।
মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category