• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ১৫ জন গ্রেফতার

Reporter Name / ১৫৯ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টা ২৫ মিনিটের দিকে দেবিদ্বার উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে মুরাদনগরের লাজৈর এলাকা থেকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি মিছিল বের করা হয়। মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিলটি চান্দিনার তীরচরের দিকে যাওয়ার সময় পুলিশ ধাওয়া দিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হলেও, অন্যরা পালিয়ে যায়। আটক ব্যক্তিদের কাছ থেকে ‘কুমিল্লা উত্তর জেলা যুবলীগ’ লেখা একটি ব্যানার ও কয়েকটি বাংলাদেশের জাতীয় পতাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মিছিলের ঘটনাস্থল মুরাদনগর থানা এলাকায় হওয়ায় চান্দিনা থানা পুলিশ আটক তিনজনকে মুরাদনগর থানায় হস্তান্তর করে। পরে মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শুক্রবার রাতে অভিযান শুরু করে মুরাদনগর থানা পুলিশ।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই রাজু বড়ুয়া, এসআই মো: আরকানুল ইসলাম ও এএসআই কুসুম বড়ুয়াসহ পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে নবীপুর পূর্ব ইউনিয়নের ইউপি সদস্য আলমাস উদ্দিন মেম্বারও রয়েছেন।
গ্রেপ্তার ১৫ জন হলেন, উপজেলার দৌলবাড়ী গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৬), হাটাশ গ্রামের আব্দুল আজিজের ছেলে মো: সারোয়ার (১৯), গুঞ্জুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে আনিস মিয়া (৩২), সরমাকান্দা গ্রামের মৃত মজিবুর রহমান সরকারের ছেলে মোস্তফা সরকার (৩৩), পাহাড়পুর গ্রামের আব্দুল গনি সরকারের ছেলে আরিফুর রহমান সরকার (৪৫), চৌহদ্দী গ্রামের সেলিম মেম্বারের ছেলে মহসিন (২৫) ও ইয়াছিন (২৮), কামাল্লা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মো: জজ মিয়া (৪৫), গুঞ্জুর গ্রামের কনু মিয়ার ছেলে শরীফ মিয়া (৩০), বাখরনগর গ্রামের মৃত ওমর আলীর ছেলে সোহেল মিয়া (৪৫), ভিটি পাঁচপুকুরিয়া গ্রামের মৃত কদম আলির ছেলে মোঃ শাহ আলম (৬৩), কামাল্লা গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে মো: জাহাঙ্গীর আলম (৬১), বাখরনগর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে ইউপি সদস্য আলমাস উদ্দিন মেম্বার (৫৭), কৃষ্ণপুর গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে মোঃ আব্দুস সাদেক (৬৯) এবং দেবিদ্বার উপজেলার ছেচড়া পুকরিয়া গ্রামের জয়নাল আবেদীন মাস্টারের ছেলে সারোয়ার হোসেন রাকিব (৩০)।
মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category