• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে ১০ কোটি টাকা নিয়ে উধাও ‘আইসেল ওয়ান মার্কেট’, গ্রেপ্তার ৩ মাঠকর্মী এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ধামঘরে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা দুলাল সরকার, বাড়ছে জনসম্পৃক্ততা মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার মুরাদনগরে প্রাক্তণ স্বামীর ছুরিকাঘাতে নারী খুন নেয়ামতকান্দিতে মরহুম আব্দুল মজিদ মেম্বার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন মুরাদনগরে কবিতা-গানে মুখর পঞ্চম হেমন্ত উৎসব ‘কার্তিকের নীল কুয়াশা’ মুরাদনগরে সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মুরাদনগরে পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ সোনারগাঁয়ে মোবাইল চুরির অপবাদে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু

মুরাদনগরে ১০ কোটি টাকা নিয়ে উধাও ‘আইসেল ওয়ান মার্কেট’, গ্রেপ্তার ৩ মাঠকর্মী

Reporter Name / ৬১ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে ‘আইসেল ওয়ান মার্কেট’ নামে একটি কথিত আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ১ হাজার ২০০ গ্রাহকের আনুমানিক ১০ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়ির মালিকসহ ২১ জানের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
মামলার নামীয় প্রতিষ্ঠানটির তিন মাঠকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ভূবনঘর গ্রামের মো. সাইফুল ইসলাম (৩০), পশ্চিম সোনাউল্লাহ গ্রামের শরীফুল ইসলাম (৩৩) এবং দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের নজরুল ইসলাম (৪৪)। তাঁরা সবাই আইসেল ওয়ান মার্কেটের মুরাদনগর শাখার মাঠকর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার মুরাদনগর সদর ইউনিয়নের হিরারকান্দা দক্ষিণপাড়া আব্দুর রহমানের বাড়িতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে। গ্রাহকদের জমাকৃত টাকা ১০ দিনের মধ্যে দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন অঙ্কের টাকা সংগ্রহ করত প্রতিষ্ঠানটি।
ভুক্তভোগী মো. ফারুক মিয়ার অভিযোগ, তিনি নিজের ও পরিবারের সদস্যদের নামে মোট ৯ লাখ ৫০ হাজার টাকা জমা দেন। বিনিময়ে ১০ দিনের মধ্যে ১৯ লাখ টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ১৭ নভেম্বর সকালে প্রতিষ্ঠানের মালিক ও পরিচালকেরা টাকা নিয়ে পালিয়ে গেছেন—এমন খবর ছড়িয়ে পড়লে শত শত গ্রাহক কার্যালয়ে ভিড় করেন। এ সময় উত্তেজিত গ্রাহকেরা তিন মাঠকর্মীকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়।
ভুক্তভোগী ফারুক মিয়ার দাবি, আটক মাঠকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রায় ১ হাজার ২০০ গ্রাহকের কাছ থেকে আনুমানিক ১০ কোটি টাকা সংগ্রহ করেছে। গ্রাহকেরা প্রতিষ্ঠানের বৈধতার কাগজপত্র দেখতে চাইলে ভবনমালিক তা দেখাতে পারেননি বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নিজের ৯ লাখ ৫০ হাজার টাকাসহ সব গ্রাহকের জমাকৃত অর্থ ফেরত এবং প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত মালিক, পরিচালক ও অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, আটক তিনজনকে বুধবার বিকেলে কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category