• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Headline
কৃষক মাওলা হত্যাকারীদের পরিবারকে সামাজিক ভাবে বয়কটের ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ

মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ৫৮৮ Time View
Update : রবিবার, ২১ মে, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের শিবানীপুর এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত নারী মাদক ব্যবসায়ী নোয়াখালী জেলার চরকার থানার চরভাটা ইউনিয়নের চরভাটা গ্রামের মৃত
শামসুদ্দিনের মেয়ে জয়নব বিবি শিল্পি (১৯)।
জানা যায়, শনিবার সন্ধ্যায় এক নারী  মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য নিয়ে হোমনা যাওয়ার উদ্দেশ্যে উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের শিবানীপুর পূর্ব পাড়া কোম্পানীগঞ্জ -হোমনাগামী সড়কে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে  মুরাদনগর থানার এসআই মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে জয়নব বিবি শিল্পিকে আটক করা হয়।
এ সময় তার সাথে থাকা  ব্যাগ থেকে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল বারী ইবনে জলিল বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category