• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
Headline
পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস

মুরাদনগরে যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Reporter Name / ৫৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

“শিক্ষা সাম্য প্রগতি যুবমহিলা লীগের মূলনীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ যুব মহিলালীগ এর ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে কবি নজরুল মিলনায়তনে এসে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কুমিল্লা উত্তর জেলা যুব মহিলালীগের যুগ্ম আহবায়ক শাহিদা আক্তার সাকির সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের আহবায়ক বাবু পার্থ সারথী দত্ত, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরোওয়ার হাসান চিনু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সরকার ও আরিফুল ইসলাম শাহেদ, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, উপজেলা যুব মহিলালীগের সভাপতি খন্দকার মমতাজ বেগম।

উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়সাল আহমেদ নাহিদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য আলমগীর সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক আবেদ আলী, দপ্তর সম্পাদক বিল্লাল

হোসেন, সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ নজরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সোহরাব হোসাইন বেলাল, উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক নাদিয়া আক্তার প্রমূখ।

আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা সমাপ্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category