• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে রোটারি ক্লাব অব মতিঝিল এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন

Reporter Name / ৭৮১ Time View
Update : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

 মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
দেশের আপামর জনসাধারণ বিশেষ করে নতুন প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণে সম্পৃক্ত করতে তৃণমূল পর্যায়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষে কুমিল্লার মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রোটারি ক্লাব অব মতিঝিল।
বুধবার দুপুরে কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজ, ডি আর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,  নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহস্রাধিক বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে কর্মসূচি পালন করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুরাদনগর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজী তুফরীজ এটন, রোটারি ক্লাব অব মতিঝিল এর সভাপতি রাজিব কুমার সাহা, সাধারণ সম্পাদক এম এ খালেক নিপু, কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম, অধ্যাপক খোরশেদ আলম, মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তার, ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মনির হোসেন, মুরাদনগর সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়েশা আক্তার, করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তার হোসেন, ব্যবসায়ী কাজী শওকত, মাহাবুবুর রহমান জুয়েল, জোনায়েদ বক্তার, মনির হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category