• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Headline
কৃষক মাওলা হত্যাকারীদের পরিবারকে সামাজিক ভাবে বয়কটের ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ

পলাশবাড়ীতে ১ শত ৫৮ বোতল ফেন্সিডিল’সহ গ্রেফতার ২

Reporter Name / ৫১৫ Time View
Update : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

গাইবান্ধা সংবাদদাতা ঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঢাকা রংপুর মহাসড়কে দূরপাল্লার সন্দেহ ভাজন পরিবহন গুলো চেকিংকালে ১ শত ৫৮ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসরাম এর সার্বিক নির্দেশনা মোতাবেক পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা সার্বিক পরিচালনায় থানার এসআই(নিঃ) মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে এসআই(নিঃ) রাজু ইসলাম, এসআই(নিঃ) মোঃ শাহজাহান মিয়া, কং/৫৪৬ মোঃ দিলবর হোসেন, কং/১০৭১ মোঃ মসফেকুর রহমান, কং/৩৪২ মোঃ মেহেদী হাসানসহ একটি টিম পলাশবাড়ী উপজেলার অংশে ঢাকা -রংপুর হাসড়কের উপর গাড়ি চেকিং ডিউটি করাকালে আজ ২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টা ১০ মিনিটের সময় যাত্রী বাহী বাস হানিফ পরিবহন যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৪-৮২৩২ থামিয়ে চেকিং করাকালে ১। মোঃ লিমন মিয়া (৩০), এর হেফাজতে থাকা একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর ৭৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও ২। মোঃ রফিকুল ইসলাম (২৮) এর কাছে থাকা একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর ৮০ বোতল ফেন্সিডিলসহ মোট ১৫৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক কারবারি রংপুর জেলার কোতয়ালী থানার মেডিক্যাল পূর্বগেট মোহাম্মাদপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে ১। মোঃ লিমন মিয়া (৩০), ও গঙ্গাচড়া থানার মরনেহা গ্রামের মৃত আহের উদ্দিনের ছেলে মাদককারবারি ২। মোঃ রফিকুল ইসলাম (২৮)।

এ বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় ধারা-৩৬(১)সারনির ১৪(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর মোতাবেক মামলা নং-০৫ তারিখ-০২/০৯/২০২২ রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category