• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Headline
লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা

মুরাদনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name / ৫৫৩ Time View
Update : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে উপজেলা পর্যায়ে ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ আগষ্ট) বিকাল ৩টায় উপজেলা প্রাথমিক শিক্ষার আয়োজনে মুরাদনগর ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের বড়ইয়াচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে ধামঘর ইউনিয়নের লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
অন্যদিকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ছিলমপুর কামিনী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়ে কামাল্লা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভূঞা জনীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি, কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোতাহার বিল্লাহ।
এ সময় মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হুদা, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধূরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সরকার ও আরিফুল ইসলাম সাহেদ, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, সিনিয়র সহ-সভাপতি ও ধনীরামপুর ডিডিএসওয়াই উচ্চ বিদ্যালয়ের সভাপতি বেলাল উদ্দিন আহাম্মদ, কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধূরী, মুরাদনগর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেবেকা সুলতানা, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category