• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Headline
বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪

মুরাদনগরে উৎসবমূখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

Reporter Name / ৬২১ Time View
Update : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা ও রহিমপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ ডা: শ্রীমৎ যুগল ব্রহ্মচারী।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক বিশ্বজিৎ সরকারের সভাপতিত্বে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অরূপ নারায়ন পোদ্দার পিংকুর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভূঁইয়া জনি, অতিরিক্ত পুলিশ সুপার মুরাদনগর সার্কেল পীযূষ চন্দ্র দাস, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের আহবায়ক পার্থসারথি দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাসান চিনু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, পূর্বধৈর পূর্ব ইউপি চেয়ারম্যান শুকলাল দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির মুরাদনগর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক নিত্যানন্দন রায়।
এসময় আরো উপস্থিত ছিলেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোসাম্মৎ মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকনসহ সনাতন ধর্মালম্বীদের নেতৃবৃন্দ ও অসংখ্য ভক্তবৃন্দ।
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে কোম্পানীগঞ্জ বাজার গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় এলাকার কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category