• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Headline
যানজট নিরসনে মুরাদনগর ছালিয়াকান্দি বাজারে উপজেলা প্রশাসনের সতর্কবার্তা মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

মুরাদনগরে স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৬৯১ Time View
Update : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

পরিবর্তন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে স্বাক্ষরতার প্রসার এই প্রতিপাদ্যকে সামনে রেখে রেলি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করছে মুরাদনগর উপজেলা প্রশাসন।

এউপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‍্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূইয়া জনি’র সভাপতিত্বে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা। এসময় অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল বারী ইবনে জলিল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী ফরিদ উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা বরুন দে, একাডেমিক সুপারভাইজার কোহিনূর আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক গণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category