• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য অনুদানের চেক প্রদান

Reporter Name / ৪৮৬ Time View
Update : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

মুরাদনগর (কুমিল্ল) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বিভিন্ন রোগী ও সেচ্ছাসেবী সংগঠনের প্রধানদের অনুদানের চেক প্রদান করা হয়েছে। সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এই অনুদান প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভূইয়া জনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)।
সমাজকল্যাণ মন্ত্রনালয় ও সমাজকল্যাণ অধিদপ্তরের আওতায় মুরাদনগর উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়াসহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৩২জন রোগীর চিকিৎসার জন্য ১৬লক্ষ টাকা এবং উপজেলার নিবন্ধিত ১৯টি সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রধানদের হাতে ৬লক্ষ বিশ হাজার টাকার অনুদানের চেক প্রদান করে উপজেলা সমাজসেবা কার্যালয়।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রায়হানুল ইসলাম, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল বারী ইবনে জলিল, জেলা পরিষদ সদস্য মমতাজ বেগম প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category