• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Headline
যানজট নিরসনে মুরাদনগর ছালিয়াকান্দি বাজারে উপজেলা প্রশাসনের সতর্কবার্তা মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

মুরাদনগরে ৮টি ড্রেজার মেশিনসহ ৭হাজার ফুট পাইপ বিনষ্ট করেছে ভ্রাম্যমান আদালত

Reporter Name / ৮১৭ Time View
Update : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে তিন ফসলী কৃষি জমি থেকে বালু উত্তোলনকারী অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভূঁইয়া জনি। এসময় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ৮টি ড্রেজার মেশিন জব্দ ও পরিবহন সম্ভব নয় বলে  ঘটনাস্থলে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি উক্ত স্থানে  অবৈধভাবে স্থাপিত প্রায় ৭০০০ ফুট দৈর্ঘ্যের পাইপ বিনষ্ট করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার বাংগরা পশ্চিম  ইউনিয়নের কাগাতুয়া, নোয়াগাঁও ও দীঘির পাড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  অভিযান পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা করেন বাঙ্গরা বাজার থানার এস আই মো: শফিকের নেতৃত্বে পুলিশের একটি দল ও উপজেলার আনসার বাহিনী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভূঁইয়া জনি বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। উপজেলার কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category