• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে বিতর্ক উৎসব উদযাপিত

Reporter Name / ৫০৬ Time View
Update : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

মুরাদনগর, কুমিল্লা, প্রতিনিধিঃ

“যুক্তিতেই মুক্তি” যুক্তি দিয়ে অপর পক্ষকে পরাজিত করতে হবে। আর পরাজিত করার জন্য প্রখর চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে একের পর এক যুক্তি তৈরি করতে হবে। যুক্তির মাধ্যমে তর্ক করে করে নিজেদেরকে আত্মবিশ্বাসী করে তুলবে এবং জ্ঞানে মানে আগামীর জন্য প্রস্তুত করে দেশ ও দশের বিরোধী শক্তিকে পরাজিত করবে। এই চিন্তাধারাকে সামনে রেখে শুক্রবার ঐতিহ্যবাহী সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ডিবেটিং ক্লাবের সপ্তম ইন্ট্রা মেগা ডিবেট ফেস্টিভ্যাল ২০২৩ এর প্রথম দিনের উৎসব।
বিতর্ক উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা “এশিয়ান পার্লামেন্টারি, বারোয়ারি, আঞ্চলিক, পেশাজীবী, রম্য এবং প্লানচেট বিতর্ক করে নিজেদের চিন্তার সুষ্ঠু প্রতিফলন তুলে ধরে। মেধার স্ফূরণ ঘটিয়ে যুক্তির বাণ ছুড়ে দিয়ে প্রতিপক্ষের যুক্তিকে অকার্যকর করার প্রাণান্তকর প্রচেষ্টার ফলে যে চিন্তা শক্তির উদ্ভব হয় তা আগামীতে দেশ ও দেশের মানুষ তথা বিশ্ববাসীর জন্য কল্যাণ বয়ে আনবে।
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লার পৃষ্ঠপোষকতায় বিতর্ক উৎসবের দায়িত্বে ছিলেন ক্লাব মডারেটর জনাব অনুকূল চন্দ্র মণ্ডল, কোষাধ্যক্ষ মো. আজাদ বাবু, প্রশিক্ষক ফরিদ উদ্দিন ও আবু সাঈদ টুলু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সকল ক্লাব সমন্বয়কারী ইসমাইল হোসেন জাবেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category