• রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে : রাজশাহীতে নাহিদ ইসলাম

Reporter Name / ১৫৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

সিরাজুল ইসলাম (রনি) রাজশাহী জেলা প্রতিনিধি।।
রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ কোনো দিনই নির্বাচনে বিশ্বাস করেনি, গণতন্ত্রে বিশ্বাস করেনি। আওয়ামী লীগ, ফ্যাসিবাদ এখনও নানাভাবে বহাল রয়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা হচ্ছে। জাতীয় পার্টি ও এই সকল দলগুলোর বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে আনা এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলেও মনে করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেল প্রাঙ্গণে এনসিপির বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
নাহিদ বলেন, আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নিইনি। যদি কখনো সিদ্ধান্ত নিতে হয়, তা অবশ্যই নীতিগত অবস্থান থেকেই নেওয়া হবে। যারা সংস্কারের বিপক্ষে দাঁড়ায়, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের নতুন আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেয়, অথবা যাদের ইতিহাসে দায়ভার রয়েছে তাদের সঙ্গে জোটে যাওয়ার আগে আমাদের বারবার ভাবতে হবে। আমরা একটি নতুন রাজনৈতিক শক্তি, জনগণের আমাদের প্রতি অনেক প্রত্যাশা রয়েছে, তাই আমরা নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখতে চাই।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি আরও বলেন, জুলাই সনদ স্বাক্ষর করতে আমরা অপেক্ষা করছি। এ সনদ বাস্তবায়নের পর গণভোট হবে এবং সেই গণভোটের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূস আদেশে স্বাক্ষর করবেন। রাষ্ট্রপতি এ আদেশে স্বাক্ষর করতে পারবেন না, কারণ বিদ্যমান সংবিধানের আলোকে এটি সাংঘর্ষিক হবে। কোনো প্রকার নোট অব ডিসেন্ট থাকলে আমরা তাতে স্বাক্ষর করব না।
এনসিপির আহ্বায়ক বলেন, বর্তমানে ফ্যাসিবাদী শক্তি ও নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ ও বৈদেশিক শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে। ১৪ দল আবারও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে।
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার হবে না। ড. ইউনূসের নেতৃত্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
শাপলা প্রতীক না পাওয়া প্রসঙ্গে নাহিদ বলেন, এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া হচ্ছে শুধু আমাদের নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্য। এটি নির্বাচন কমিশনের স্পষ্ট স্বেচ্ছাচারিতা। তারা গায়ের জোরে সিদ্ধান্ত নিচ্ছে। রাজনৈতিকভাবে যদি প্রতীক আদায় করতে হয়, আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে তা আদায় করব।
সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়ক মোবাশ্বের হোসেন লাল্টু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category