• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
Headline
বাঙ্গরা থানায় ১৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আগামী প্রজন্মের জন্য সবুজ মুরাদনগর: আবারও ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার চারা বিতরণ তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন মুরাদনগরে জায়গা নিয়ে বিরোধে বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের প্রত্যাহার দাবিতে মানববন্ধন বাঙ্গরায় মধ্যরাতে গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত, পরিবারের অভিযোগ আওয়ামী লীগের গ্রুপিংয়ে নিহত সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ১ জন গ্রেপ্তার বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আগামী প্রজন্মের জন্য সবুজ মুরাদনগর: আবারও ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার চারা বিতরণ

Reporter Name / ২১ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

দেশের বনভূমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা ও মুরাদনগরকে সবুজায়নের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে মাদ্রাসা ও এতিমখানায় আবারও ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদেব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় মুরাদনগর উপজেলা প্রশাসনের মাধ্যমে এ চারা বিতরণ করা হয়। উপজেলার ১২৯টি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সারোয়ার রাব্বি ও কুমিল্লা সামাজিক বন বিভাগের হেডকোয়ার্টার রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হাসান। এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, হেফাজতে ইসলাম কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক ও মুরাদনগর বড় মাদ্রাসার মহাপরিচালক মুফতি আমজাদ হোসেন, মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য মো. মুজিব মেম্বার, বিএনপি নেতা মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চারা রোপণের পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে শিক্ষক, শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।

সরকারের পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট মুরাদনগর উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের মাঝে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ব্যক্তিগত উদ্যোগে ১০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। আজ মঙ্গলবার আরও ১০ হাজার চারা বিতরণের মধ্য দিয়ে এ পর্যন্ত মুরাদনগরে তাঁর ব্যক্তিগত উদ্যোগে মোট ২০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category