• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার

আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার রাজশাহী মহানগর বিএনপির

Reporter Name / ১৮৪ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী জেলা প্রতিনিধি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী মহানগর শাখার নবগঠিত ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠনের পর সাংবাদিক সমাজের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন ও দলীয় কার্যক্রমে ঐক্য জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা করেছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে মালোপাড়ায় অবস্থিত রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু, এবং নবগঠিত ১৪ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির রাজশাহী মহানগর নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। দলের নির্দেশনা অনুযায়ী, যারা “ধানের শীষ” প্রতীকে মনোনয়ন পাবেন, তাদের পক্ষেই সকলে একযোগে প্রচার-প্রচারণা চালাবে।
সভায় আরও জানানো হয়, নবগঠিত কমিটি ইতোমধ্যে রাজশাহীর স্থানীয় ছয়টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে এবং প্রার্থীদের সকল প্রকার সহযোগিতা নিশ্চিত করতে সংগঠনের প্রস্তুতি চলছে।
সভায় বক্তারা রাজশাহী মহানগর বিএনপিতে কোনো বিভেদ নেই বলে দাবি করে বলেন, “দলের ঐক্যই আমাদের শক্তি—এই বিশ্বাস নিয়ে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category