• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগের মামলায় গ্রেপ্তার ২

উত্তরাঞ্চলের সাংবাদিকতায় সমন্বয়ের নতুন অধ্যায় ‘প্রেস ফাইভ’

Reporter Name / ১৩২ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

মোঃ আনিছুল ইসলাম রাজিব লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণতান্ত্রিক চর্চা এগিয়ে নিতে সাংবাদিকদের পেশাগত ঐক্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
আজ ৬ জানুয়ারি ২০২৬ ইং রোজ মঙ্গলবার লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে হামারবাড়ি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে লালমনিরহাট জেলার পাঁচ উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন ‘প্রেস ফাইভ’-এর লোগো উন্মোচন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, উত্তরাঞ্চলের সাংবাদিকদের সমন্বিত এই উদ্যোগ একটি ইতিবাচক বার্তা বহন করে। এর মাধ্যমে সাংবাদিক সমাজের পেশাগত মর্যাদা আরও সুসংহত হবে এবং সাধারণ মানুষের কথা তুলে ধরতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
‘উত্তরের সংযোগ’ স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেস ফাইভ-এর আহ্বায়ক আলতাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম এবং লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা রেজাউল করিম মানিক, মেহেদি হাসান জুয়েল ও তৌহিদ লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
এরপর অনুষ্ঠানের সমাপনী পর্বে আনুষ্ঠানিকভাবে প্রেস ফাইভ-এর লোগো উন্মোচন করা হয়। একই সঙ্গে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category