• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

এক হাতে বাহিনী, অন্য হাতে স্বাবলম্বিতা স্বপ্ন – হাবিবুর রহমানের সাফল্যের গল্প

Reporter Name / ৩৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

 

ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি।।

সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট জনাব রুবায়েত বিন সালাম সম্প্রতি ছাতকের আনসার সদস্য ও উদ্যোক্তা মোহাম্মদ হাবিবুর রহমানের ফার্ম পরিদর্শন করেছেন। তাঁর পরিশ্রম ও সফলতা দেখে মুগ্ধ হয়ে বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

হাবিবুর রহমান, ১৯৮২ সালে জন্ম নেওয়া এক সাধারণ আনসার সদস্য, যিনি কষ্টের মধ্য দিয়ে বেড়ে উঠে স্বপ্ন দেখেছেন স্বাবলম্বিতার। ২০০১ সালে আনসার বাহিনীতে যোগ দিয়ে কাজের পাশাপাশি শুরু করেন ছোট পরিসরে ছাগল পালন। পরবর্তীতে আনসার ব্যাংকের সহায়তায় গরু, মুরগি, মাছ ও কৃষি খাতে বড় আকারে ব্যবসা গড়ে তোলেন। বর্তমানে তাঁর চারটি মুরগির ফার্ম, একটি গরুর খামার ও দুটি মাছের পুকুরে কয়েকজন কর্মীর কর্মসংস্থান হয়েছে।

২০২১ সালে মাকে নিয়ে পবিত্র হজ পালনের সৌভাগ্য অর্জন করেন তিনি। করোনাকালে ক্ষতি হলেও নতুন উদ্যমে এগিয়ে চলেছেন।

ফার্ম পরিদর্শনকালে জেলা কমান্ড্যান্ট জনাব রুবায়েত বিন সালাম বলেন,

আপনি বাহিনীর একজন সদস্য হয়েও স্বাবলম্বিতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা প্রশংসনীয়। বাহিনীর পক্ষ থেকে উদ্যোক্তা হিসেবে আপনাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

পরিদর্শন শেষে জেলা কমান্ড্যান্ট ছাতকের বিভিন্ন আনসার ক্যাম্প ও টোল প্লাজাও পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category