• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কবরস্থানে মাটি ফেলা নিয়ে দ্বন্দ, চাচাতো ভাইয়ের ঘুষিতে আ’লীগ নেতার মৃত্যু

Reporter Name / ৩৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

পারিবারিক কবরস্থানের মালিকানা ও মাটি ফেলা নিয়ে দ্বন্দের জের ধরে দুইপক্ষের ধস্তাধস্তি ও কিলঘুষিতে কাহারুল মুন্সী(৫৫) নামের এক আ’লীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার রাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা গ্রামে এই ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। কাহারুল মুন্সী চাপিতলা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে ও চাপিতলা ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারন সম্পাদক।
স্থানীয় সুত্রে জানা যায়, মুন্সী বাড়ীর একটি পারিবারিক কবরস্থান নিয়ে কাহারুল মুন্সীর সাথে তার চাচা জীবন মুন্সী ও জাহাঙ্গীর মুন্সীর পরিবারের মধ্যে দ্বন্দ চলছিলো। কবরস্থানের পাশে এলজিইডির খাল কাটার চলমান কার্যক্রমের সুবাদে কবরস্থানে কিছু মাটি দেয়ার জন্য ভেকুর চালক ও ঠিকাদারকে অনুরোধ করেন কাহারুল মুন্সী। তার অনুরোধে বুধবার রাতে কবরস্থানে মাটি দেয়া হবে এমন খবর পেয়ে জীবন মুন্সী ও জাহাঙ্গীর মুন্সী ও তার ছেলে আবদুল্লাহ কবরস্থানের কাছে এলে কাহারুল মুন্সীর সাথে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের মাঝে ধস্তাধস্তি ও পাল্টাপাল্টি কিলঘুষি মারা চলতে থাকে। এসময় লাগাতার কিলঘুষিতে কাহারুল মুন্সী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাপিতলা নুরজাহান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য দেবিদ্বার হাসপাতালে রেফার করেন। দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনায় নিহতের স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। নিহতের পরিবারের পক্ষে অভিযোগ দেয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category