মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম প্রতিনিধি।।
দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কুড়িগ্রাম সীমান্তে সর্বোচ্চ সজাগ ও সতর্ক অবস্থান গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৪ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং সীমান্তজুড়ে নজরদারি বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও সীমান্ত অপরাধ মোকাবিলায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল এবং গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।
এছাড়া ব্যাটালিয়নের প্রতিটি বিওপি (বর্ডার আউট পোস্ট) থেকে দিন-রাত ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে সীমান্ত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।