• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Headline
মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ সোনারগাঁ ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও সাধারন সম্পাদক সজিব

কুমিল্লা-৩ মুরাদনগর আসনে গণ অধিকার পরিষদের মনোনয়ন পাচ্ছেন সাবেক ইউপি সদস্য

Reporter Name / ১৭৬ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ মুরাদনগর আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী হচ্ছেন সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান। তিনি মুরাদনগর উপজেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।

তিনি মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের ধনীরামপুর গ্রামের মেম্বার ছিলেন।
বৃহস্পতিবার (২৭শে নভেম্বর) গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে কুমিল্লা-৩ আসনে দলের একমাত্র প্রার্থী হিসেবে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দলীয় আর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় এই আসনে তিনিই হতে যাচ্ছেন গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী।

কুমিল্লা-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি মুরাদনগরের ৫বারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ছিলেন।
এই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল।

মুরাদনগর আসনে বিএনপি, জামায়াত ও গণ অধিকার পরিষদের প্রার্থী চুড়ান্ত। এনসিপি থেকে এখনো কোন প্রার্থী ঘোষণা করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category