• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার

কুমিল্লা-৯ আসনে মাজার জিয়ারত ও গণসংযোগে করেন সুন্নি জোটের প্রার্থী মীর আবু বকর সিদ্দিক

Reporter Name / ১৭৫ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

আবদুল জলিল লাকসাম কুমিল্লা প্রতিনিধি।। 
২৭শে ডিসেম্বর ২০২৫ শনিবার সকাল থেকে রাত পর্যন্ত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে ব্যাপক নির্বাচনী তৎপরতা শুরু করেছেন বৃহত্তর সুন্নি জোট মনোনীত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর প্রার্থী আলহাজ্ব মীর মুহাম্মদ আবু বকর সিদ্দিক। জোটের প্রতীক ‘চেয়ার’ মার্কার সমর্থনে তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মাজার জিয়ারত ও বিশিষ্ট ব্যক্তিদের কবর জিয়ারতের মাধ্যমে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
মীর আবু বকর সিদ্দিক তার নির্বাচনী প্রচারণার শুরুতেই পারিবারিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের বাবা ও দাদা-দাদির কবর জিয়ারত করেন। এরপর তিনি লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন আধ্যাত্মিক সাধক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।
​তিনি বিএনপির সাবেক সংসদ সদস্য কর্ণেল (অবঃ) এম. আনোয়ার উল আজিম এবং সাবেক সংসদ সদস্য এ টি এম আলমগীর সাহেবের কবর জিয়ারত করেন। রাজনৈতিক শিষ্টাচার ও সম্প্রীতির অংশ হিসেবে তার এই উদ্যোগ স্থানীয় ভোটারদের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি করেছে।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি লাকসাম ও মনোহরগঞ্জের অসংখ্য মাজার ও দরবার শরীফ জিয়ারত করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
​লাকসাম এলাকা: পশ্চিমগাঁও গাজী শোহেদা ইয়ামেনী (রহঃ), দোগাইয়া চাঁদপুরী শাহ (রহঃ), কাঁটালিয়া আলতাফিয়া দরবার শরীফ, আউশপাড়া মাজার শরীফ, কালিয়াপুর পীরে কামেল মোল্লা কাজীমুদ্দিন (রহঃ) এবং হযরত শাহ সৈয়দ রাজা হোসাইন বোগদাদী (রহঃ) মাজার শরীফ।
​মনোহরগঞ্জ এলাকা: বারাকাত বাগ দরবার শরীফ, হাসনাবাদ আশিয়াদারী পীর শাহ মাজার, শরীফপুর পীরে শাহ শরীফ বাগদাদী (রহঃ), বড় কেশতলা পীরে কামেল গাজী আমিরুল ইসলাম জালালী (রহঃ), নোয়াগাঁও পীরে কামেল আলী হোসাইন আহসাম চিশতী ছাবেরী (রহঃ) এবং বাংলাইশ শাহ সুফি মাওলানা মোবারক হোসেন হেলালী (রহঃ) মাজার।
​এছাড়াও তিনি নরহরিপুর পীরে কামেল হযরত নছর উদ্দীন মিয়াজী (রহঃ), ঝলাম গ্রামের মাইজভান্ডারি কেবলার খলিফা শাহসুফি মাস্টার সুলতান আহমেদ এবং আবেদ নগর শাহছুফী আবেদ আলী (রহঃ) ও ইরুয়াইন এম. এ. বারী জেহাদী (রহঃ)-এর মাজার জিয়ারত করেন।
জিয়ারত শেষে মীর আবু বকর সিদ্দিক স্থানীয় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেন। এ সময় তিনি বৃহত্তর সুন্নি জোটের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে ‘চেয়ার’ মার্কায় ভোট চেয়ে দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, এলাকার উন্নয়ন এবং ইসলামী মূল্যবোধ রক্ষায় সুন্নি জোটের বিকল্প নেই।
​স্থানীয় ভোটাররা জানান, প্রার্থীর এই ব্যাপক গণসংযোগ ও ধর্মীয় স্থানগুলোতে যাতায়াতের ফলে নির্বাচনী এলাকায় সুন্নি জোটের পক্ষে একটি নতুন গণজোয়ারের সৃষ্টি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category