• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কুষ্টিয়া ভেড়ামারায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন সড়ক দুর্ঘটনায় আহত

Reporter Name / ৪৪৪ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

মিরপুর উপজেলা প্রতিনিধি।।

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন(৫৮) আহত হয়েছেন। আজ বুধবার(৩ সে‌প্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ১০ মাইল এলাকার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

তাকে নেতা কর্মী ও স্থানীয় জনতা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চি‌কিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় হাইও‌য়ে থানা পু‌লিশ কাভার্ড ভ‌্যান‌ ও চালক‌কে হেফাজ‌তে নি‌য়ে‌ছে। ফ‌রিদা ইয়াস‌মিন কু‌ষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকার মেয়ে । তি‌নি প‌রিবার নিয়ে রাজধানী ঢাকাতে বসবাস করেন। রাজনৈতিক কারণে নিজ এলাকায় যাতায়াত রয়েছে তার।

স্থানীয় ও পু‌লিশ সূত্রে জানা গেছে,দুপুরে কু‌ষ্টিয়া শহর থেকে প্রাইভেট কারে ভেড়ামারায় ফিরছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন। এ সময় কু‌ষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়‌কের ১০ মাইল নামক স্থা‌নে বিপরীত দিক থে‌কে আসা এক‌টি কার্ভাড ভ‌্যা‌নের সা‌থে প্রাইভেট কার‌টির সংঘর্ষ হয়। এতে ফ‌রিদা ইয়াসমীন ও তার গা‌ড়ি চালক আহত হন। স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে। স‌ঙ্গে স‌ঙ্গে ফ‌রিদা ইয়াস‌মিন‌কে দেখ‌তে জেলা বিএন‌পির নেতৃবৃন্দরা হাসপাতা‌লে ছু‌টে যান।

হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা(আরএমও) হোসেন ইমাম ব‌লেন,ফ‌রিদা ইয়াস‌মিন গুরুত্বর আহত হ‌য়ে‌ছেন। তি‌নি মাথা ও কপা‌লে আঘাত পে‌য়ে‌ছেন। তা‌কে সি‌টি স্ক‌্যান কর‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। রি‌র্পোট আস‌লে বা‌কিটা বলা যা‌বে।

কু‌ষ্টিয়া জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব প্রকৌশলী জা‌কির হো‌সেন সরকার ব‌লেন, ফ‌রিদা আপার চি‌কিৎসার সা‌র্বিক খোঁজ খবর রাখা হ‌চ্ছে। কু‌ষ্টিয়া চৌড়হাস হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) আবু ওবা‌য়েদ নাগ‌রিক টে‌লি‌ভিশন‌কে ব‌লেন,কার্ভাড ভ‌্যান ও চালক পু‌লি‌শের হেফাজ‌তে র‌য়ে‌ছে। বিষয়‌টি দুই পক্ষই মিমাংসা ক‌রে নি‌তে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category