• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
Headline
কৃষক মাওলা হত্যাকারীদের পরিবারকে সামাজিক ভাবে বয়কটের ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার

Reporter Name / ১৪২ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

 

বাংলার টিভি নিউজ ।।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগ দেয়া হচ্ছে।

সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার, বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হলো। ইহা অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category