• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

খুনীকে গ্রেফতারের দাবীতে হত্যাকারীও করে মানববন্ধন, অংশ নেয় দাফন ও জানাযায়

Reporter Name / ২৫৫ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

আপন চাচাতো ভাইয়ের হাতেই নির্মম ভাবে হত্যার শিকার হয় ৬বছরের শিশু আদিবা জাহান মিম। খুনের পর হত্যাকারী নিজেই খোঁজাখুজি করে আদিবাকে, লাশ উদ্ধারের পর অংশ নেয় জানাযা ও দাফনে, খুনির গ্রেফতার দাবীতে করেছে মানববন্ধনও।

না এটা কোন সিনেমার গল্প কাহিনি নয়, এমনটাই ঘটেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সীমানারপাড় গ্রামে। আবু হানিফ মিয়ার ৬বছরের শিশু আদিবা জাহান মিমকে হত্যার লাশ গুম করে এভাবেই অভিনয় করে যাচ্ছিল তার কলেজ পড়ুয়া ভাতিজা ইয়াসিন। তথ্য প্রযুক্তির সহায়তায় খুনিকে শনাক্তের পর মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। বুধবার দুপুরে আসামি আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়।
আটক ইয়াসিন সিমানারপাড় গ্রামের হারুন মিয়ার ছেলে এবং আবু হানিফ মিয়ার আপন ভাতিজা।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান জানান, একটি ফোন কলের সুত্রধরে আমরা কাজ শুরু করি। তদন্তে আমরা আদিবার চাচাতো ভাই ইয়াসিনকে শনাক্ত করে তাকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করি। এক পর্যায়ে সে আদিবাকে হত্যার কথা স্বীকার করে।
কিভাবে হত্যা করেছে এবং সাথে আর কেউ জড়িত আছে কি না এটা জানার জন্য আমরা আদালতে আসামি ১০দিনের রিমান্ড আবেদন করেছি। রিমান্ড আদেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখঃ মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সিমানারপাড় গ্রামের আবু হানিফের ৬বছরের শিশু কন্যা গত ২৪শে অক্টোবর শুক্রবার নিখোঁজ হয়। নিখোঁজের ৭দিন পর ৩০শে অক্টোবর পাশের বাড়ির একটি পুকুর থেকে গলায় ও হাতে রশি বাধা অবস্থায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনায় আদিবার বাবা আবু হানিফ বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category