• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

চট্টগ্রামে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় চারজন আটক

Reporter Name / ২৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

 

সিরাজুল মনির, চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্টগ্রামের মদুনাঘাট এলাকায় গাড়ি থাকা মোহাম্মদ আব্দুল হাকিম নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। তবে এই ঘটনায় আজ বুধবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। বলা হচ্ছে নিহত ব্যক্তি বিএনপির কর্মী। তবে ঘটনার নিন্দা জানিয়ে নিহত হাকিম বিএনপি কর্মী নয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।

আটকের বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ তারেক আজিজ। তবে আটক ব্যক্তিদের নাম পরিচয় জানানো হয়নি।

জানা গেছে, গতকাল সন্ধ্যায় রাউজানের বাড়ি থেকে শহরে ফেরার পথে হাটহাজারীর মদুনাঘাট এলাকায় গুলিতে খুন হন রাউজানের বিএনপি দলীয় সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কাছের হিসেবে পরিচিত ব্যবসায়ী আব্দুল হাকিম। দুর্বৃত্তরা হাকিমের গাড়ি আটকিয়ে কাছ থেকে ১০ থেকে ১২ রাউন্ড গুলি করে চলে যায়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার রাতে ও বুধবার স্থানীয় বিএনপি বিক্ষোভ করে রাউজানের কয়েকটি এলাকায়। তারা কাপ্তাই সড়ক কিছু সময় অবরোধও করে।

তবে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, হত্যাকারী ও হত্যার শিকার কেউই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category