• শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চরফ্যাশনে ট্রলার ডুবি উদ্ধার ৭ নিখোঁজ ১ জেলে ভোলা প্রতিনিধি।।

Reporter Name / ২৯৮ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

ভোলা প্রতিনিধি।।

ভোলার চরফ্যাশনে সাগরে মাছ ধরতে গিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে এ ঘটনায় ট্রলারে থাকা ৮ জেলের মধ্যে ৭ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন মিজানুর রহমান (৪০)।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে চরফ্যাশনের কালকিনি জাগনার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মিজানুর রহমান উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রফিজলের ছেলে।

ট্রলারের মালিক খোরশেদ মাঝি জানান, গত শুক্রবার সামরাজ ঘাট থেকে ৮ জেলে সাগরে মাছ শিকারে যান। বৈরি আবহাওয়ার কারণে তীরে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। তখন পাশের শাহাবুদ্দিন মাঝির একটি ট্রলার থেকে ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে মিজানুর রহমানকে খুঁজে পাওয়া যায়নি।উদ্ধারকারী শাহাবুদ্দিন মাঝি বলেন, রাতে সাগর ছিল প্রচণ্ড উত্তাল। ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। পরে ভাসতে থাকা জেলেদের আমরা উদ্ধার করে ঘাটে নিয়ে আসি। বৈরি আবহাওয়ার কারণে একজন জেলেকে খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজ জেলের বাড়িতে চলছে শোকের মাতম। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন এবং তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

সামরাজ ঘাটের মৎস্য ব্যবসায়ী কামাল হোসেন জানান, মঙ্গলবার সকালে দুটি নৌকা নিখোঁজ জেলেকে খুঁজতে সাগরে যান। এদিকে কোস্টগার্ডকেও খবর দেয়া হয়েছে।

হাজারিগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রশাসক মোহাম্মদ নুরনবী বলেন, “নিখোঁজ জেলেকে উদ্ধারে কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category