• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চুরি ঠেকাতে মুরাদনগর বাজারে সিসি ক্যামেরা স্থাপন

Reporter Name / ১৪৯ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি।।

ইদানিং মুরাদনগর বাজারে অনেকগুলো চুরির ঘটনা ঘটলেও প্রমাণের অভাবে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা, এতে উদ্বিগ্ন বাজারের ব্যাবসায়ীরা। তাই চুরি ডাকাতি ছিনতাই সহ বাজারের ব্যাবসায়ীদের সার্বিক নিরাপত্তায় কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর বাজারের কয়েকটি প্রবেশ মুখ সহ বিভিন্ন পয়েন্টে ১৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাজারে বনিক সমিতির অর্থায়নে ও হিসাবরক্ষক মো: খলিলের তত্ত্বাবধানে এই সিসি ক্যামেরা গুলো স্থাপন করা হয়। এর ফলে বাজারের ব্যাবসায়ীদের মাঝে কিছুটা স্বস্তি বিরাজ করছে বলে জানান ব্যবসায়ীরা।
বাজার ব্যবসায়ীরা জানান, ইদানিং বাজারে চুরির পরিমাণ বেড়ে গেছে। রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পরও দুশ্চিন্তায় থাকতে হয়। সিসি ক্যামেরা স্থাপনের ফলে দোকানদারদের অনেকটাই স্বস্তি মিলবে। তবে বাজার অনেক বড় হওয়ায় আরো কিছু সিসি ক্যামেরা স্থাপনের কোথাও বলেন ব্যবসায়ীরা।
সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে মো: খলিল বলেন, বাজার ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে বণিক সমিতির অর্থায়নে এই সিসি ক্যামেরা গুলো স্থাপন করা হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে আরো কিছু সিসি ক্যামেরা স্থাপন করা হতে পারে।
বাজারের হোমিওপ্যাথিক চিকিৎসক মু. নাজমুস সাকিব তন্ময় বলেন, মুরাদনগর বাজারটি দীর্ঘদিন যাবত অবহেলিত। বিভিন্ন সময় চুরি ডাকাতি হলেও আমরা সেটার কোন প্রতিকার পেতাম না। সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে বাজারের ব্যাবসায়ীদের নিরাপত্তা বাড়বে বলে মনে করি। তবে সরকারি ভাবে বাজার উন্নয়নে বরাদ্দ পেলেই কেবল সার্বিকভাবে বাজারের উন্নয়ন সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category