• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

ছাতকে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার বাহিনীর উপ-মহাপরিচালক জিয়াউল হাসান

Reporter Name / ২৯৪ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ জিয়াউল হাসান। সোমবার বিকেলে তিনি শহরের রেলওয়ে কলোনিস্থ মহামায়া পূজামণ্ডপ, শিববাড়ি পূজামণ্ডপ ও কালিবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট রুবায়েত বিন সালাম এবং উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুল কাদির।

উপ-মহাপরিচালক জিয়াউল হাসান মণ্ডপ কমিটির নেতাদের কাছে জানতে চান, পূজা উপলক্ষে কোনো সমস্যা বা আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা আছে কিনা। জবাবে নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশেই এবারের পূজা অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা হচ্ছে সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। সবাই মিলেমিশে আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করলেই প্রকৃত অর্থে এর সার্থকতা আসবে।”

সুনামগঞ্জ জেলায় এ বছর মোট ৪২৬টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছেন প্রায় ২ হাজার ৬৫২ জন আনসার ভিডিপি সদস্য। সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থেকে তারা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।

উপ-মহাপরিচালক জিয়াউল হাসান দায়িত্বশীলতার সঙ্গে ডিউটি পালনের জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category