• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছাতকে রশীদিয়া মাদ্রাসা গণক্ষাই পরিদর্শন করলেন ওসি সফিকুল ইসলাম খান

Reporter Name / ২৩৩ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

 

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি।।

ছাতক উপজেলার ঐতিহ্যবাহী রশীদিয়া মাদ্রাসা গণক্ষাই পরিদর্শন করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে তিনি মাদ্রাসা প্রাঙ্গণে পৌছালে মাদ্রাসার মুহতামিম, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানান।

পরিদর্শনকালে ওসি সফিকুল ইসলাম খান মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, আবাসিক ছাত্রদের থাকার ব্যবস্থা, খাবার পরিবেশন, স্বাস্থ্যবিধি অনুসরণসহ লিল্লাহ বোর্ডিংয়ের সার্বিক অবস্থা ঘুরে দেখেন। তিনি ছাত্রদের সাথে কথা বলেন, তাদের মনোভাব ও সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে ছাত্রদের মধ্যে শিন্নি বিতরণ করেন।

এ সময় ওসি সফিকুল ইসলাম খান বলেন, “মাদ্রাসা শিক্ষার্থীরা সমাজে নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত। পুলিশ প্রশাসন সবসময় ইতিবাচক উদ্যোগের পাশে আছে এবং থাকবে।”

তিনি মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ের উন্নয়নে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী থানার ওসি’র এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category